দেশজুড়ে

ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেন নারী কলেজে বিক্ষোভ

ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীর ইডেন নারী কলেজে মধ্যরাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে তারা কলেজের প্রধান ফটকের তালা ভেঙে বিক্ষোভ শুরু করেন। এ সময় শিক্ষার্থীদের ‘ছাত্র রাজনীতি, এই ইডেন চলবে না’ স্লোগান দিতে শোনা যায়। এক পর্যায়ে তারা ক্যাম্পাসের কয়েকটি গেট ভাঙার চেষ্টা করেন।
বিক্ষোভকারীরা গেটে ঝোলানো বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তারা ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক প্রভাব বন্ধের দাবি জানান। এর আগে, গতকাল সন্ধ্যার পর ইডেন কলেজের গেটে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ কথাটি রঙ দিয়ে মুছে ফেলা হয়। এতে একদল শিক্ষার্থী এই আন্দোলনে যোগ দেন। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত রয়েছে।