ছাত্র বিক্ষোভের ভিডিও মুছে ফেলতে শিক্ষার্থীদের নির্দেশ দিল আইআইটি মাদ্রাজ
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ দিল্লিতে চলমান ছাত্র বিক্ষোভের সমর্থনে সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট এবং ভিডিও মুছে ফেলার জন্য শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে। প্রতিষ্ঠানটির কিছু শিক্ষার্থী দিল্লির জন্তর মন্তরে চলমান বিক্ষোভ ও অনশনের সমর্থনে ইনস্টাগ্রামে এই ভিডিওগুলো পোস্ট করেছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিন এবং ফ্যাকাল্টি অ্যাডভাইজরের নির্দেশে তাদের এই পোস্টগুলো সরিয়ে ফেলতে বলা হয়। শিক্ষার্থীদের পাঠানো এক বার্তায় উল্লেখ করা হয়েছে যে, কর্তৃপক্ষের হস্তক্ষেপে সংহতি জানিয়ে করা সমস্ত ভিডিও এবং পোস্ট মুছে ফেলা হচ্ছে।
সম্প্রতি, সারাদেশের শিক্ষার্থীরা স্লোগান, ব্যানার এবং সোশ্যাল মিডিয়া ভিডিওর মাধ্যমে জন্তর মন্তর আন্দোলনের প্রতি তাদের সমর্থন প্রকাশ করে আসছে। এই পরিস্থিতিতে আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষের এমন পদক্ষেপ শিক্ষার্থীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: এনডিটিভি।

