দেশজুড়ে

ছাত্রীদের জন্য চালু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ছাত্রীদের জন্য একটি আধুনিক জিমনেসিয়াম চালু হতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের (ডাকসু) উদ্যোগে প্রায় ৬৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত জিমনেসিয়ামটি শারীরিক শিক্ষা কেন্দ্রের দ্বিতীয় তলায় স্থাপন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩০ জুন) ডাকসু-এর সহ-সভাপতি এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে এই তথ্য জানান।
পোস্টটিতে বলা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো ছাত্রীদের জন্য অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি জিমনেসিয়াম চালু হতে যাচ্ছে। ডাকসু-এর উদ্যোগে প্রায় ৬৫ লক্ষ টাকা ব্যয়ে এই আধুনিক জিমনেসিয়ামটি প্রস্তুত করা হয়েছে। এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা শারীরিক ও মানসিক স্বাস্থ্যে এক ধাপ এগিয়ে থাকবে।’