রাজনীতি

চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের ধরুন: জামায়াতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারী হামলাকারীদের রাজনৈতিক পরিচয় প্রকাশের আহ্বান জানিয়েছেন।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ কথা বলেন। হামলাকারীরা কঠোর শাস্তি পাবে কি না, সে বিষয়েও তিনি সন্দেহ প্রকাশ করেছেন। জামায়াতের আমির লিখেছেন, চট্টগ্রাম শহরে একজন ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে সহিংসতা চালানো দুষ্কৃতকারীদের যদি কোনো সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকে, তবে তা প্রকাশ করুন। তাদের ধরুন এবং আইনের আওতায় আনুন। তিনি আরও মন্তব্য করেন যে, পরিস্থিতি খুব একটা ভালো নয়।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর অনাস্থা প্রকাশ করে জামায়াতের আমির বলেন, জনগণকে এখন নিজেদের সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে। কারণ সরকার কোনো কার্যকর নিরাপত্তা দিতে পারছে না। একের পর এক অদ্ভুত ঘটনা ঘটছে। তাদের শক্তি কোথায়?