চট্টগ্রামের বন্যা পরিস্থিতি মোকাবিলায় এনসিপির রেসপন্স টিম
ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) চট্টগ্রামের আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য একটি ‘জরুরি সংকট মোকাবিলা দল’ গঠন করেছে। গতকাল শুক্রবার (১০ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে দলটি এ তথ্য জানায়। এতে বলা হয়, এই দলটি বন্যাদুর্গত মানুষের পাশে থাকবে। তারা দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা এবং উদ্ধার অভিযান সমন্বয় করবে।
দলটির সদস্যরা হলেন জাওয়াদুল করিম, জোবাইফুল হাসান আরিফ, এ. এস. এম. সুজা উদ্দিন, জোবায়ের মানিক, মীর শোয়েব, আরিফ মঈনুদ্দিন, মোহাম্মদ সিফাত হোসেন, সাজ্জাদ উদ্দিন, মিশকাত হোসেন, আকাশ নূর, আনোয়ারুল হক, আব্দুল করিম, আলী নেওয়াজ ইমন, রাকিবুল হাসান, মোহাম্মদ আজাদ এবং আবদুর রহমান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, এই দলটি বন্যা কবলিত এলাকায় দ্রুত খাদ্য ও ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে এবং উদ্ধারকাজ আরও ভালোভাবে সংগঠিত করতে কাজ করবে।

