গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও ওয়াশিংটনের পথে নেতানিয়াহু
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করছেন। দখলদার দেশটির আরবি ভাষার এক্স অ্যাকাউন্ট জানিয়েছে যে, ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে নেতানিয়াহু ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা হয়েছেন।
এই সফরকালে দুই নেতা ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। ২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর এটি হবে তার সঙ্গে নেতানিয়াহুর সপ্তম বৈঠক। ট্রাম্পের বর্তমান মেয়াদে নেতানিয়াহু অন্য যেকোনো বিশ্বনেতার চেয়ে বেশিবার তার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
তবে, ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। নিউইয়র্কের মেয়র জোহর মামদানিও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর গ্রেপ্তারের অনুরোধ জানিয়েছেন।

