জাতীয়

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

কাতারের আল-শাহানিয়া শহরের শামাল রোডে একটি সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে আজ রবিবার (২১ জুন)।
নিহত পাঁচ বাংলাদেশি সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন ওই উপজেলার গাছবাড়ী গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমেদ, জুবায়ের আহমেদ ও কাদের আহমেদ। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি একজন ভারতীয় নাগরিক। নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, দূতাবাসের সঙ্গে সমন্বয় করে যত দ্রুত সম্ভব পাঁচ প্রবাসীর মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এই পাঁচ প্রবাসীর মৃত্যু কাতারে বসবাসকারী বাংলাদেশিদের পাশাপাশি সিলেটে নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া ফেলেছে।