স্বাস্থ্য

একদিনে সন্দেহভাজন হামে তিন শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে সন্দেহভাজন হামে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ছিল ১,১১০ জন এবং ১৫ মার্চ থেকে ১১ জুন পর্যন্ত সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ছিল ৮৩,১৩৯ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ছিল ১৩২ জন এবং ১৫ মার্চ থেকে ১১ জুন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ছিল ৯,৯২৭ জন। ১৫ মার্চ থেকে ১১ জুন পর্যন্ত সন্দেহভাজন হাম নিয়ে ৬৮,০৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একই সময়ে, ৬৪,২৯৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে তিনজনের মৃত্যু হয়েছে এবং ১৫ই মার্চ থেকে ১১ই জুন পর্যন্ত সন্দেহভাজন হামে মোট ৫৫০ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে কোনো নিশ্চিত মৃত্যুর ঘটনা ঘটেনি এবং ১৫ই মার্চ থেকে ১১ই জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জনের মৃত্যু হয়েছে।