ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা কখনোই থাকা উচিত নয়—এ বিষয়ে রাজা চার্লস আমার সঙ্গে একমত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র সফররত ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস মার্কিন কংগ্রেসে ভাষণ দেন। একই দিনে তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন। সফররত ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সম্মানে আয়োজিত এক নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরিস্থিতি নিয়ে কথা বলেন।
হোয়াইট হাউসে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন যে, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা কখনোই থাকা উচিত নয়—এ বিষয়ে রাজা চার্লস তার সঙ্গে একমত হয়েছেন। তার প্রশাসন বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কাজ করছে উল্লেখ করে ট্রাম্প বলেন, সেখানকার পরিস্থিতি একটি “খুবই ইতিবাচক” দিকে এগোচ্ছে।
ভাষণে ইরানকে প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমরা সেই নির্দিষ্ট প্রতিপক্ষকে সামরিকভাবে পরাজিত করেছি। আমরা কখনোই তাদের হাতে পারমাণবিক অস্ত্র তুলে দিতে দেব না।’ কংগ্রেসে দেওয়া ভাষণে চার্লস বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারিত্ব আগের চেয়ে ‘আরও বেশি গুরুত্বপূর্ণ’।
রাজা আরও বলেন, তিনি তাদের রাজপরিবারের ১৯তম রাজা, যিনি নিয়মিত যুক্তরাষ্ট্রের বিষয়াবলী পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, ‘এ কারণেই আমি আজ মার্কিন কংগ্রেসের প্রতি গভীর শ্রদ্ধা নিয়ে এখানে এসেছি। এটি এমন একটি জায়গা যেখানে যুক্তরাষ্ট্রের সকল মানুষের কণ্ঠস্বর শোনা যায় এবং তাদের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকে।’

