আন্তর্জাতিক

ইরানের ওপর হামলা অব্যাহত রাখলে ইসরায়েলকে একাই লড়তে হবে, নেতানিয়াহুকে সতর্ক করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তবে খুব শীঘ্রই তাকে একাই লড়তে হতে পারে। গতকাল সোমবার (৮ জুন) অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। আল জাজিরা নিউজ।
ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুকে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেন, “আমি বলেছি, ‘বিবি, আপনাকে সতর্ক থাকতে হবে, নইলে খুব শীঘ্রই আপনি একা হয়ে যাবেন।'” গতকাল ট্রাম্পের এই সতর্কবার্তা এমন এক সময়ে এসেছে, যখন এপ্রিলে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর সর্বোচ্চ উত্তেজনার শেষে ইসরায়েল ও ইরান উভয়ই সাময়িকভাবে হামলা স্থগিতের ঘোষণা দিয়েছে। একই সাথে, শান্তি চুক্তির লক্ষ্যে পরোক্ষ আলোচনাও অব্যাহত রয়েছে।
এদিকে, ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ‘ট্রুথ সোশ্যাল’-এ উভয় পক্ষকে গুলি ও হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, অজ্ঞতা বা মূর্খতা বাধা হয়ে না দাঁড়ালে শান্তির জন্য চূড়ান্ত আলোচনা চলবে। এছাড়াও, বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে, ট্রাম্প নেতানিয়াহুকেও হামলা বন্ধ করতে বলেছেন। ঘাঁটিগুলো। অধিকৃত পশ্চিম তীরের আকাশে অনেকগুলো ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছিল।