জাতীয়

অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হলেন বিরোধী দলের এমপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আজ বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সাতক্ষীরা-৩ আসনের বিরোধী দলের এমপি হাফেজ রবিউল বাশার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ঘটনাটি ঘটে দুপুর দেড়টার পর। পরে অন্য এমপি ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাঁকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন।
এদিকে, জোহরের নামাজের বিরতির সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অসুস্থ বিরোধী দলের এমপির শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশনা দিতে সংসদ লবিতে যান।