শিপ রিসাইক্লিং শিল্প আবারও দেশের শীর্ষস্থান দখল করবে: শ্রমমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক পিএইচপি শিপ ব্রেকিং ও রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন করেছেন। এসময় চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, শ্রম মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রহমান তরফদার এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক মো. ফরহাদ সিদ্দিক উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের সীতাকু- উপজেলার ভাটিয়ারিতে ইয়ার্ডে পৌঁছালে সেখানে মন্ত্রী ও মেয়রকে বরণ করেন বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন ও ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম রিংকু। পরে তারা পিএইচপির শিপ রিসাইক্লিং ইয়ার্ডের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং ইয়ার্ডের সার্বিক পরিবেশ, ব্যবস্থাপনা ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
এসময় মন্ত্রী বলেন, বাংলাদেশের শিপ বে্িরকং ও রিসাইক্লিং শিল্প আবারও দেশের শিল্পখাতগুলোর মধ্যে প্রথম সারির অবস্থানে ফিরে আসবে। এ শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে এবং ভবিষ্যতে এটি দেশের স্টিলসহ অন্যান্য শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি আরও বলেন, শিল্পের অগ্রগতির পাশাপাশি শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের শিল্পোদ্যোক্তাদের তাঁদের প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য সুযোগ-সুবিধা ও আইনানুগ সুবিধা নিয়মিতভাবে নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, বাংলাদেশের শিপ রিসাইক্লিং শিল্প দেশের স্টিল ও সংশ্লিষ্ট শিল্পখাতে কাঁচামাল সরবরাহের পাশাপাশি অর্থনৈতিক কর্মকা- ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিল্পটির আধুনিকায়ন, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিক কল্যাণ নিশ্চিত করা গেলে এ খাতে আরও বড় সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।
এদিকে অপর একটি অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক জানান, সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের মত প্রতিকূল পরিস্থিতির পরও বিগত ৭ মাসে প্রায় ৪ লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। সামনের দিনগুলোতে শ্রমবাজারে আরও ভালো ফলাফল দেখা যাবে।
গতকাল বৃহস্পতিবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কর্মীদের স্বাচ্ছন্দ্যে লাগেজ পরিবহনের জন্য ট্রলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শনের পর এসব তথ্য জানান মন্ত্রী

