দেশজুড়ে

বোয়ালখালীতে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী থেকে অমিত সেনগুপ্ত (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অমিত পশ্চিম শাকপুরার অনিল সেন বাড়ির জয়দেব সেনগুপ্তের ছেলে।
তিনি একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিলেন। ঘটনাটি ঘটে আজ সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামে। পুলিশ জানিয়েছে, অমিতের মরদেহ তার বাসার ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।