দেশজুড়ে

বদলগাছিতে ডুবে দম্পতির মৃত্যু

নওগাঁর বদলগাছি উপজেলার একটি পুকুরে স্নান করতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার কার্তিকাহার গ্রামে।
মৃতরা হলেন – উপজেলার আডয়পুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামের বাসিন্দা মোঃ শাহিনের মেয়ে সুমাইয়া আক্তার (১৮) এবং তার স্বামী মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবারিয়া গ্রামের বাসিন্দা আবুল কাশেমের ছেলে নূর ইসলাম (২২)। বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, দুপুরে নূর ইসলাম প্রথমে কার্তিকাহার পুকুরে স্নান করতে পানিতে নামেন।
কিছুক্ষণ পর তাকে পানিতে দেখা না গেলে তার স্ত্রী সুমাইয়াও পানিতে ঝাঁপ দেন। এরপর দুজনেই পানিতে ডুবে যান। কিছুক্ষণ পর বিষয়টি প্রকাশ্যে এলে স্থানীয় লোকজন তাঁদেরকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালে পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যরা এলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।