স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই, হাসপাতালে ৩৭৫ জন

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ডেঙ্গুতে কেউ মারা যাননি। এই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গু সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৬৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩৭ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৪৩ জন, খুলনা বিভাগে ৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, রংপুর বিভাগে ৩৩ জন এবং সিলেট বিভাগে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে, চলতি বছর এখন পর্যন্ত মোট ১১,৫৭০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬১.৩ শতাংশ পুরুষ এবং ৩৮.৭ শতাংশ নারী। ১০,৪৯৫ জন ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে যে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে।