আমাদের চট্টগ্রাম

আঞ্জুমানে আশরাফিয়া ট্রাস্ট থেকে বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৮ পরিবারকে পুনর্বাসন সহায়তা প্রদান

আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্ট, বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে ভয়াবহ বন্যায় ঘরহারা পরিবারের মাঝে পুনর্বাসন সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টায় অনুষ্ঠিত এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক সৈয়দ মুনিরুল ইসলাম আশরাফি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা কাজী মুঈন উদ্দিন আশরাফি (মা.জি.আ.)। প্রধান অতিথির বক্তব্যে আল্লামা কাজী মুঈন উদ্দিন আশরাফি মঃ জিঃ আঃ বলেন, “আমলের স্বাদের মাধ্যমে প্রভুর সন্তুষ্টি অর্জন করতে হবে। মানবসেবাই ইবাদতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা জামেউল আক্তার আশরাফি, মাওলানা আশেকুর রহমান আশরাফি, মুহাম্মদ রফিক আশরাফি, মাওলানা শফিউল হক আশরাফি, মাওলানা আবু বকর সিকদার, মাওলানা আব্দুর রহিম সিরাজী, অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী, মুহাম্মদ নেজাম উদ্দীন রিয়াদ, মাওলানা মহিউদ্দীন আশরাফি, মাস্টার তৌহিদুল ইসলাম আশরাফি, শহিদুল ইসলাম আশরাফি, রায়হানুল কবির আশরাফি, সামশুল ইসলাম আশরাফি, রফিক আশরাফি, আকতার হোসেন, শাহাদাত হানিফী, হাজী তৈয়ব ও হেলাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সুফি মিজান ফাউন্ডেশন ও পিএইচপি ফ্যামিলির সৌজন্যে প্রায় ৭৮টি ঘরহারা পরিবারের মাঝে পুনর্বাসন সহায়তা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগই দুর্যোগকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।