আমাদের চট্টগ্রাম

বন্যাদুর্গত মানুষের পাশে শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ

শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের উদ্যোগে চট্টগ্রামের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
গত ১৩ জুলাই ২০২৬ তারিখে পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনায় চট্টগ্রামের প্রায় ১২টি স্থানে বন্যাদুর্গত পরিবারের হাতে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। এ কার্যক্রমে কেন্দ্রীয় কমিটির সম্মানিত কর্মকর্তাদের উপস্থিতিতে সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটির সদস্যরা সুশৃঙ্খল ও দায়িত্বশীলভাবে সহায়তা বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং পিএইচপি ফ্যামিলির মাননীয় ফাইন্যান্স ডিরেক্টর আলহাজ্ব মোহাম্মদ আলী হোসেন সোহাগের আন্তরিক আর্থিক সহযোগিতা ও মূল্যবান পরামর্শে এই মানবিক সহায়তা কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।
মানবিক সহায়তার জন্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয়, প্যাকেটজাতকরণ, পরিবহন ও বিতরণসহ সার্বিক কার্যক্রমে যারা নিষ্ঠা, আন্তরিকতা ও শ্রম দিয়ে অংশগ্রহণ করেছেন, তাঁদের সকলের প্রতি শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ্ব সূফী মোহাম্মদ মিজানুর রহমান কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বলেন, সমাজের দুর্যোগকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শেষে সংগঠনের নেতৃবৃন্দ মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, যেন তিনি এই মানবিক খেদমত কবুল করেন এবং সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করেন।