বিবিধ

পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ২ জন নিহত

পাবনার আটাইকুলায় একটি যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুজন নিহত ও আরও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা-পাবনা মহাসড়কের আটাইকুলা এলাকার সোরাডাঙ্গি কড়াইতোলায়।
পুলিশ জানায়, অ্যাম্বুলেন্সটি রাজশাহী থেকে পাবনার সাঁথিয়া উপজেলার মাহমুদপুর এলাকায় একটি মরদেহ নিয়ে যাচ্ছিল। পথে আটাইকুলা এলাকার সোরাডাঙ্গি কড়াইতোলায় পৌঁছালে ঢাকা থেকে পাবনাগামী ‘পাবনা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালক রাজ ও অ্যাম্বুলেন্সে থাকা রোগীর আত্মীয় বুলু খাতুন নিহত হন। আরও দুজন আহত হন। পরে তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর পুলিশ বাস ও অ্যাম্বুলেন্সটি জব্দ করে। তবে বাসের চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।