জাতীয়

জুলাই অভ্যুত্থানে নিহত ১৪০০ শহীদের হত্যার বিচার হবে: প্রধান প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থানে নিহত ১৪০০ শহীদের সকলের পরিচয় শনাক্ত করা হবে এবং তাদের হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে। আজ বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই অভ্যুত্থানে নিহতদের গণকবর পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
প্রধান প্রসিকিউটর বলেন, জুলাই আন্দোলনের সময় একটি হাসপাতাল থেকে কিছু মৃতদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছিল বলে তথ্য পাওয়া গেছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। একই সাথে, এই ঘটনায় জড়িতদেরও বিচারের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, তদন্তকারী সংস্থা ঢাকার মাতুয়াইল, জুরাইন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে জুলাই আন্দোলনে নিহতদের গণকবর খুঁজে পেয়েছে। তখন আমিনুল ইসলাম দাবি করেন যে, জাতিসংঘ কর্তৃক ঘোষিত মৃতের সংখ্যার চেয়ে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। বিষয়টি উদঘাটনে ট্রাইব্যুনালের তদন্তকারী সংস্থা তদন্ত করছে।