আন্তর্জাতিক

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের রেলসেতু পুনরায় চালু হলো

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত আক কালা রেলসেতুটি ইরানের স্থানীয় প্রকৌশলীরা মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মেরামত করেছেন। ফলে, ট্রেন চলাচল নিরাপদে পুনরায় শুরু হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ আজ বুধবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্ট ইরানি কর্তৃপক্ষের বরাত দিয়ে ডন জানিয়েছে, হামলার পর দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে মেরামতের কাজ শুরু করা হয়। স্থানীয় বিশেষজ্ঞদের প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই সেতুটিকে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা হয়।
কর্তৃপক্ষ দাবি করেছে যে, রেল যোগাযোগ বজায় রাখতে প্রকৌশলী ও কারিগরি কর্মীরা জরুরি ভিত্তিতে কাজ করেছেন। মেরামতের পর নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করা হয় এবং ওই রুটে ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়। এর আগে, মার্কিন হামলায় আক কালা রেলসেতু ক্ষতিগ্রস্ত হলে ওই রুটে রেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।