আন্তর্জাতিক

খামেনিসহ সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ নিহত প্রত্যেক নাগরিকের হত্যার বিচার নিশ্চিত করা সরকারের একটি গুরুত্বপূর্ণ নীতি। তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কাতার-ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
তিনি বলেন, “এটি সরকারের একটি সুস্পষ্ট দায়িত্ব। পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই প্রক্রিয়ার অংশ।” তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত অপরাধের প্রমাণ নথিভুক্ত করতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে ইরান আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক সব উপায় ব্যবহার করবে।”
এছাড়াও, বাঘেই যোগ করেন যে ইরান হরমুজ প্রণালীতে নৌচলাচলের বিষয়ে ওমানের সঙ্গে একটি যৌথ ব্যবস্থা স্থাপন করতে চায়। তবে, মার্কিন চাপের কারণে মাস্কাটের সঙ্গে এই বিষয়ে অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।