স্বাস্থ্য

একদিনে নিশ্চিত ও সন্দেহভাজন হামে ৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে চারজন সন্দেহভাজন হামে এবং একজন নিশ্চিত হামে আক্রান্তসহ মোট পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৮৭৯ এবং ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত সন্দেহভাজন হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১,১১,৪৮০।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৯০ এবং ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৩,৫০০। ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত সন্দেহভাজন হাম নিয়ে ৯৪,৩৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একই সময়ে, ৯০,৬০৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে চারজনের মৃত্যু হয়েছে এবং ১৫ই মার্চ থেকে ১২ই জুলাই পর্যন্ত সন্দেহভাজন হামে মোট ৬৬৪ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং ১৫ই মার্চ থেকে ১২ই জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৪ জনের মৃত্যু হয়েছে।