দেশজুড়ে

আদ-দীন হাসপাতালে নিহত ৬ শিশুর প্রত্যেক পরিবারকে দেওয়া হবে ৮০ লাখ টাকা

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষ প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে। ক্ষতিগ্রস্ত পরিবার ও কর্তৃপক্ষের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রবিবার (৭ জুন) বিকেলে সুপ্রিম কোর্টে নিজের চেম্বারে এ তথ্য জানান আইনজীবী শিশির মনির।
তিনি বলেন, ৬ শিশুর মৃত্যুতে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও আগে ঘোষিত অন্যান্য সুবিধাও বহাল থাকবে। এ সময় এর মধ্যে থেকে সন্তান হারানো প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়া হয়েছে।
শিশির মনির জানান, ৬ শিশুর মৃত্যুর বিষয়ে করা অভিযোগের জবাব দিতে আদ-দীন হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরকে ৪৮ ঘণ্টা সময় চেয়েছে। উল্লেখ্য, হাসপাতাল কর্তৃপক্ষ নিহত ৬ শিশুর পরিবারকে ক্ষতিপূরণের পাশাপাশি আজীবন বিনামূল্যে চিকিৎসা, শিক্ষা সহায়তা ও চাকরির প্রস্তাব দিয়েছে।