আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে আবারও ইসরায়েলি বিমান হামলা, নিহত অন্তত ১৮ জন

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন এলাকায় একদিনে ৩০টিরও বেশি হামলা চালিয়েছে। এতে অন্তত ১৮ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। আইডিএফ আল মানসুরি এলাকার বেশ কয়েকটি শহরে একযোগে গোলাবর্ষণ করেছে। পূর্ব নাবাতিয়া, ইমর, আরনুনসহ বিভিন্ন স্থানে বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে।
ইসরায়েলের জোরপূর্বক উচ্ছেদের আদেশের কারণে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা ছেড়ে সিডন ও বৈরুতের দিকে চলে যাচ্ছে। গতকাল শনিবার লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি আরও ৪৫ দিনের জন্য বাড়ানো হয়েছিল। তা উপেক্ষা করে ইসরায়েলি বাহিনী লেবাননে তাদের নৃশংসতা অব্যাহত রেখেছে।