হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে নতুন করে ১,৪৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে যে ছয়জন শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের, দুজন চট্টগ্রাম বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে হামে মৃতের সংখ্যা ৬৫-তে পৌঁছেছে। অন্যদিকে, হামের উপসর্গে মৃতের সংখ্যা ৩৫০-এ দাঁড়িয়েছে।

