আন্তর্জাতিক

সতর্ক সংকেত অমান্য, হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সতর্কবার্তা উপেক্ষা করে জাহাজটি থামতে রাজি হয়নি এবং হামলাটি জাস্ক দ্বীপের কাছে ঘটে।
এই ঘটনাটি এমন সময়ে ঘটল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে আজ সোমবার (৪ মে) থেকে ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরু হবে, যার মাধ্যমে হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলোকে ‘পথ দেখিয়ে’ নিরাপদে বের করে আনা হবে। তবে, ইরানের এই হামলায় মার্কিন নৌবাহিনী নিজে ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।