দেশজুড়ে

ডেমরার কালি কারখানায় আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ডেমরার অমূল্য এলাকায় একটি কালি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আজ সকাল সাড়ে ১১টার দিকে টিনের ছাউনি দেওয়া এই কারখানায় আগুন লাগে। সকাল ১১টা ৩৮ মিনিটে দমকল বাহিনী আগুনের খবর পায়। সকাল ১১টা ৫৫ মিনিটে দমকল বাহিনীর দল ঘটনাস্থলে পৌঁছায়।
আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর ৮টি ইউনিট কাজ করেছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।