স্বাস্থ্য

হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সাথে, আরও ১,২২৯ জনের শরীরে এই রোগের উপসর্গ দেখা দিয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ছিল ১,২২৯ জন এবং ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ছিল ২৭,১৬৪ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ছিল ১২৯ জন এবং ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ছিল ৩,৯৩৪ জন। এছাড়াও বলা হয়েছে যে, ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সন্দেহভাজন হাম নিয়ে ১৭,৯৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একই সাথে, ১৪,৮৯২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যাননি, কিন্তু ১৫ই মার্চ থেকে ২২শে এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৮ জন মারা গেছেন। এছাড়াও, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে পাঁচজন মারা গেছেন এবং ১৫ই মার্চ থেকে ২২শে এপ্রিল পর্যন্ত সন্দেহভাজন হামে ১৯০ জন মারা গেছেন।