কুমিল্লায় ৪ কোটি টাকার অবৈধ পণ্য ধ্বংস করল কাস্টমস্
কুমিল্লায় বিভিন্ন সময়ে জব্দ করা ৪ কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য ধ্বংস করেছে কাস্টমস্। আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে শহরের কাপ্তানবাজার এলাকার গোমতী নদীর পাড়ে আইনানুগ প্রক্রিয়ায় এই পণ্যগুলো ধ্বংস করা হয়। ধ্বংস করা পণ্যগুলোর মধ্যে বিজিবির জব্দ করা নিষিদ্ধ আতশবাজি, অবৈধ ওষুধ, শাড়ি, থ্রি-পিস, মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্যসহ বিভিন্ন ভারতীয় পণ্য রয়েছে।
এ প্রসঙ্গে কুমিল্লা কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট অফিসের যুগ্ম কমিশনার নীতীশ বিশ্বাস বলেন, এই ধ্বংস প্রক্রিয়াটি কাস্টমসের একটি নিয়মিত ও আইনানুগ প্রক্রিয়া। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দ্বারা বিভিন্ন সময়ে জব্দ করা এবং নিলামের অযোগ্য নিষিদ্ধ ও অবৈধ পণ্যগুলো আজ ধ্বংস করা হয়েছে। এখানে ৪৭২টি জিআর পণ্য বাজেয়াপ্ত করা হবে। এর মধ্যে ৯০ শতাংশই আতশবাজি ও অন্যান্য পণ্য।

