জাতীয়

হাম বিনা বজ্রপাতে এসেছিল, আমরা প্রস্তুত ছিলাম না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বাকুল বলেছেন, ‘হাম বিনা বজ্রপাতে এসেছিল, আমরা প্রস্তুত ছিলাম না।’ আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা শিশু হাসপাতালে হামজনিত নিউমোনিয়া ও শ্বাসকষ্টের চিকিৎসায় বাবল সিপিএপি ব্যবহারের ওপর একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনের পর তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাম বিনা বজ্রপাতে এসেছিল, আমরা প্রস্তুত ছিলাম না। তবে, স্বল্প সময়ের মধ্যে হাম মোকাবেলার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।’
এর আগে, গতকাল বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হাম টিকাদান কার্যক্রম ও সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকার দেশব্যাপী হাম প্রতিরোধে একটি জরুরি টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে। এই কর্মসূচি আগামী রবিবার থেকে মাঠ পর্যায়ে শুরু হবে।’স্বাস্থ্যমন্ত্রী জানান, ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই কর্মসূচির আওতায় আনা হচ্ছে।