হরমুজ প্রণালী দিয়ে আরও ২০টি পাকিস্তানি জাহাজকে যাওয়ার অনুমতি দিল ইরান: ইসহাক দার
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন যে, ইরান সরকার হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের পতাকাবাহী আরও ২০টি জাহাজকে যাওয়ার অনুমতি দিয়েছে। আজ রবিবার (২৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, প্রতিদিন দুটি করে জাহাজ এই প্রণালী দিয়ে যাতায়াত করবে।
বার্তায় ইসহাক দার এই সিদ্ধান্তকে একটি স্বাগতযোগ্য ও গঠনমূলক উদ্যোগ বলে অভিহিত করেন। তিনি বলেন, এটি শান্তির বার্তা বহন করে এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ পারস্পরিক আস্থা বাড়াতে এবং শান্তির পথে এগিয়ে যাওয়ার জন্য যৌথ প্রচেষ্টাকে শক্তিশালী করতে সাহায্য করবে।
পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন যে, ভবিষ্যতে স্থিতিশীলতা নিশ্চিত করার একমাত্র কার্যকর উপায় হলো সংলাপ, কূটনীতি এবং আস্থা তৈরির উদ্যোগ।

