জাতীয়

‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় কী করণীয়’ শীর্ষক বিশেষ বৈঠক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় কী করণীয়’ শীর্ষক একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজস্ব কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে এসে তাঁর কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। এরপর তিনি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আবদুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।