মানবতা ও বিবেকের জন্য তুরস্ক: এরদোগান
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান গাজা, ইরান ও লেবাননের স্কুল ও হাসপাতালে হামলার নিন্দা জানিয়েছেন ‘রক্তপিপাসু নেটওয়ার্কের কাজ’ হিসেবে। সেই সময় তিনি তুরস্ককে মানবতার জন্য একটি শক্তি বলে অভিহিত করেছিলেন।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, গাজায় চলমান ‘গণহত্যায়’ অনেক শিশু হাসিমুখে ফুল ধরে স্কুলে যাচ্ছিল, কিন্তু বোমা হামলায় তারা প্রাণ হারিয়েছে। ইনকিউবেটারে থাকা নবজাতক শিশুরাও এই হামলায় নিহত হয়েছে।
এরদোগান দাবি করেছেন যে, গাজার প্রায় ১,৭০০ চিকিৎসা কর্মী ইসরায়েলি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের শিকার হয়েছেন। ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদেরও নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন যে, সহিংসতার মুখে মানবতা ও বিবেকের পক্ষে দাঁড়ানো দেশগুলির মধ্যে তুরস্ক অন্যতম। তিনি আরও বলেন যে, আঙ্কারা সংলাপ এবং কূটনীতির মাধ্যমে সংকটের সমাধান খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাবে।

