ঈদের ছুটি নিয়ে ববি হাজ্জাজ কি বলল
পবিত্র ঈদুল ফিতরে মানুষের যাতায়াত সুষ্ঠুভাবে নিশ্চিত করতে সরকার ছুটি আরও একদিন বাড়িয়েছে। নির্বাহী আদেশে ১৮ মার্চ সাধারণ ছুটি থাকবে। এর ফলে সরকারি কর্মচারীরা ঈদুল ফিতরে টানা সাত দিন ছুটি পাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকার ১৮ মার্চও ছুটি ঘোষণা করেছে। এবার সরকারি কর্মচারীরা ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদুল ফিতরে টানা সাত দিন ছুটি পাবেন।
সরকার ঘোষিত ছুটির তালিকা অনুসারে, ২১ মার্চ ঈদুল ফিতর হলে, ওই দিন সাধারণ ছুটি থাকবে। এছাড়াও, ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং নির্বাহী আদেশে ২২ ও ২৩ মার্চ ছুটি নির্ধারণ করা হয়েছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন।

