বিবিধ

রূপগঞ্জে ক্রেনের তার ভেঙে দুই শ্রমিক নিহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্রেনের তার ভেঙে দুই শ্রমিকের উপর পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রবিবার (১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার ট্রাইকম ঘাটে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সিরাজগঞ্জ জেলার তারাজ থানার নৌখাদা এলাকার রতন মিয়ার ছেলে আলামিন (৩২) এবং একই থানার নাদোর শহীদপুর এলাকার সুতকা মিয়ার ছেলে আমিন মিয়া (২৬)। নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার বি-সার্কেল মেহেদী ইসলাম দুই শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম গ্রুপের মালামাল খালাসের জন্য একটি ঘাট রয়েছে। ঘাটের মালিক কাজল ঘোষ নামে একজন ব্যবসায়ী। গতকাল সন্ধ্যা ৬টার দিকে ক্রেন চালক আমিনুল ইসলাম ক্রেন ব্যবহার করে একটি জাহাজ থেকে গম খালাস করছিলেন। সেই সময় ক্রেনের নিচে তিনজন শ্রমিক কাজ করছিলেন। সেই সময় একটি ক্রেন নীচে কাজ করা ক্রেনের তার পড়ে যায় এবং ঘটনাস্থলেই আলামিন নামে একজনের মৃত্যু হয়। সেই সময় হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। সেই সময় মিশু নামে আরও একজন শ্রমিক আহত হন।
ঘাটের সরদার মোহাম্মদ ওমর ফারুক বলেন, ক্রেনটি তারে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়। আমি বর্তমানে তাদের সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। নিহত দুইজনের নাম আলামিন। এ সময় রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেকুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে এসে শুনেছি যে ক্রেনের তার ভেঙে দুজনের মৃত্যু হয়েছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।