খামেনি ‘জীবিত নন’ এমন লক্ষণ রয়েছে- নেতানিয়াহু
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘জীবিত নন’ এমন লক্ষণ রয়েছে। তবে তিনি সরাসরি নিশ্চিত করেননি যে খামেনি নিহত হয়েছেন। বিবিসি নিউজ জানিয়েছে।ৃ
এদিকে, ‘বিবিসি ভেরিফাই’ গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানে হামলার কিছু ছবি এবং ফুটেজ স্যাটেলাইট চিত্রের মাধ্যমে সংগ্রহ করেছে। দেখা গেছে যে ইরানের রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত খামেনির অফিস বা ‘লিডারশিপ হাউস’-এর একটি অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এখন পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতার কাছ থেকে কোনও বার্তা পাওয়া যায়নি। তিনি বেঁচে আছেন না মারা গেছেন সে সম্পর্কেও কোনও নিশ্চিত তথ্য নেই। খামেনির অবস্থা সম্পর্কে এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য এনবিসি নিউজ থেকে এসেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে, তার জ্ঞানমতে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘জীবিত’।

