ধর্ম

আজ থেকে পবিত্র রমজান মাস শুরু

দেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হলো মুসলমানদের সিয়াম সাধনার মাস। গতকাল বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়।
রমজান মাসকে মুসলমানদের জন্য রহমত, বরকত ও নাজাতের মাস হিসেবে বিবেচনা করা হয়। ভোরে সেহরি গ্রহণের মধ্য দিয়ে রোজা শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সূর্যাস্তে ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন তারা। মাসব্যাপী রোজা পালন, তারাবিহ নামাজ আদায়, কোরআন তিলাওয়াত ও দান-সদকার মাধ্যমে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হয় এ মাস।
রাজধানীসহ দেশের বিভিন্ন মসজিদে তারাবিহ নামাজের প্রস্তুতি নেওয়া হয়েছে। বাজারে ইতিমধ্যে ইফতার সামগ্রী কেনাকাটায় দেখা গেছে বাড়তি ভিড়। প্রশাসনের পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও বাজার তদারকির কথাও জানানো হয়েছে। মুসলমানদের বিশ্বাস, রমজান আত্মসংযম, তাকওয়া ও মানবিকতা অর্জনের এক মহৎ সুযোগ। এ মাস শেষে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।