তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার পর সংসদীয় দলের সভাকক্ষে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা এক সভা করেন।
সেই সভায় তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য জানান। এর আগে, আজ সকাল ১০:৪৫ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে বিএনপির বিজয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আ ম ম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

