দেশজুড়ে

ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত

জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে রাজধানী এবং অন্যান্য প্রধান শহর ছেড়ে মানুষ যেতে শুরু করেছে। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল এবং কমলাপুর রেলস্টেশনে বাড়ি ফেরার মানুষের ভিড় দেখা গেছে।
আগামীকাল বুধবার শেষ কর্মদিবস হওয়ার কথা থাকলেও, অনেকেই আগে থেকেই পরিবার নিয়ে চলে গেছেন। বাস টার্মিনালে ঈদের পরিচিত দৃশ্য। পরিবহন কর্মকর্তারা জানিয়েছেন, আগামীকাল থেকে ভিড় আরও বাড়বে। অগ্রিম বাসের টিকিটও প্রায় বিক্রি শেষ।
রাজধানীর কমলাপুর স্টেশনেও ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। যাত্রীরা জানিয়েছেন, উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেয়ে সবাই কয়েক বছর পর এভাবেই নিজ নিজ এলাকায় ছুটে যাচ্ছেন।