জাতীয়

সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের ভুয়া খবরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের ভুয়া খবরের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এএনএম এহসানুল হক মিলন। আজ রবিবার (২৮ জুন) সকালে সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, অতীতে সরকারের আমলে মামলা ও প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষা খাতে নানা সমস্যা তৈরি হয়েছিল। এছাড়াও, আওয়ামী লীগ সরকার অবসরপ্রাপ্ত শিক্ষক কল্যাণ ট্রাস্ট থেকে সাত হাজার কোটি টাকা লুট করেছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার বাজেট বিবেচনা না করেই মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দিয়েছে।