সোনার দাম আবারও বাড়ল
দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। ২২ ক্যারেট সোনার প্রতি ভরি সর্বোচ্চ দাম ২,৭৪১ টাকা বেড়েছে। এতে ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২,২৪,১৮২ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ বুধবার (২২ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এই দাম ঘোষণা করেছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
এছাড়াও, ২১ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ২,১৪,০৯৩ টাকা, ১৮ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ১,৮৩,৮৮৩ টাকা এবং ঐতিহ্যবাহী সোনার প্রতি ভরি দাম ১,৫০,২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

