আন্তর্জাতিক

লেবাননের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) লেবাননে ভ্রমণের ওপর দুই মাসের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, যার ফলে দেশটির নাগরিকরা আবারও সেখানে ভ্রমণ করতে পারবেন। আবুধাবি কর্তৃপক্ষ আজ মঙ্গলবার (৩০ জুন) এই ঘোষণা দেয়।
ইউএই জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে, লেবাননে ভ্রমণের আগে আমিরাতের নাগরিকদের অবশ্যই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিবন্ধন করতে হবে।
উল্লেখ্য, ৩০ এপ্রিল ইউএই ইরান, লেবানন ও ইরাকে নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। একই সাথে, ঐ তিনটি দেশে অবস্থানরত সকল আমিরাতের নাগরিককে অবিলম্বে দেশ ত্যাগ করার জন্য আহ্বান জানানো হয়েছিল। তবে, ইরান ও ইরাকে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে। এদিকে, যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো সোমবার তেহরান ও দুবাইয়ের মধ্যে বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে।