দেশজুড়ে

জামালপুরে গৃহবধূকে গণধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড

জামালপুরে এক গৃহবধূকে গণধর্ষণের দায়ে আদালত তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে। এর পাশাপাশি তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জামালপুর পৌরসভার বুলবুল আহমেদ, কালাম মাকু ও রুকু।
এ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, ২০২৩ সালের মার্চে বুলবুল আহমেদ, কালাম মাকু ও রুকু জামালপুর পৌরসভার শাহ জামাল মাজারের সামনে থেকে এক গৃহবধূকে অপহরণ করে গণধর্ষণ করে। পরে ওই গৃহবধূর স্বামী জামালপুর থানায় একটি মামলা দায়ের করেন। দুই বছর পর ১০ জন সাক্ষীর সাক্ষ্য শোনার পর আদালত তাদের মধ্যে তিনজনকে মৃত্যুদণ্ড ও এরপর যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে দুই লক্ষ টাকা করে জরিমানা করে।