জাতীয়

জামায়াতে ফ্যাসিবাদী আচরণের লক্ষণ দেখা যাচ্ছে: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান অভিযোগ করেছেন যে, জামায়াতে ইসলামী সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এবং ফ্যাসিবাদী আচরণের লক্ষণ দেখাচ্ছে। আজ সোমবার (২০ জুলাই) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করার পর তিনি এসব কথা বলেন।
মতপার্থক্য থাকা সত্ত্বেও রাষ্ট্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, যারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে তারা রাষ্ট্র সংস্কারের উদ্যোগকে ব্যর্থ করার চেষ্টা করছে। তিনি অপপ্রচার ছড়ানোর পরিবর্তে সরকারের গঠনমূলক সমালোচনা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী দাবি করেন যে, জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডে গণতান্ত্রিক আচরণের প্রতিফলন ঘটেনি। এখন রাষ্ট্র পুনর্গঠনের সময়। তাই তিনি গণতন্ত্রপন্থী সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।