জাপানে শক্তিশালী টাইফুনের আঘাত, ভূমিধসে ৩ জন আহত
একটি শক্তিশালী টাইফুন ও আঞ্চলিক ঝড় জাপানে আঘাত হেনেছে। ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে তিনজন আহত হয়েছেন। এই ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। গত বুধবার (২৪ জুন) থেকে দেশজুড়ে ভারী বৃষ্টি শুরু হয়। দুই দিনে ৩৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
অতিরিক্ত বৃষ্টির কারণে বেশ কয়েকটি স্থানে ভূমিধস হয়েছে। এই ভয়াবহ আবহাওয়ার কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ঝড়ের কারণে স্কুল ও কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

