চুয়াডাঙ্গায় বজ্রপাতে যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলায় বজ্রপাতে নাজমুল হোসেন (২৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার রুদ্রনগর এলাকায় পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার সময় এই ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেন উপজেলার রুদ্রনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, আজ বিকেলে নাজমুল হোসেন তার বাড়ির পাশের জমিতে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন। সে সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। দামুরহুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে।

