কুয়েত ও বাহরাইনে অবস্থিত ৮টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ইরানের
১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পরেও দুই দেশের মধ্যে পারস্পরিক হামলা হয়েছে। সর্বশেষ মার্কিন হামলার জবাবে ইরান যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্র কুয়েত ও বাহরাইনে হামলা চালিয়েছে। আজ রবিবার (২৮ জুন), ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায় যে তারা প্রতিবেশী দুই দেশ কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
আইআরজিসি জানায়, ইরানের ওপর মার্কিন হামলার জবাবে তারা এই হামলাগুলো চালিয়েছে। আইআরজিসি আরও সতর্ক করে বলেছে যে, ভবিষ্যতে যেকোনো আগ্রাসনের “কঠোর জবাব” দেওয়া হবে।
আইআরজিসি আরও দাবি করেছে যে কুয়েতের আলি আল-সালেম ঘাঁটি এবং বাহরাইনের পোর্ট সালমানে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট ঘাঁটিতে ইরানের চালানো এই হামলায় আটটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে।
সূত্র: আল জাজিরা

