আন্তর্জাতিক

কয়েক সেকেন্ডের ব্যবধানে রাজধানী কারাকাসে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দেলসি রদ্রিগেজ কয়েক সেকেন্ডের ব্যবধানে রাজধানী কারাকাসে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। গতকাল বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা বেজে ৪ মিনিটে এই শক্তিশালী কম্পন অনুভূত হয়। আল জাজিরা এ খবর জানিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২, যা কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার (১০৪ মাইল) পশ্চিমে মোরোন নামক পশ্চিমাঞ্চলে আঘাত হানে। এর ঠিক এক মিনিট পরেই, একই এলাকার কাছে ৭.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এতে মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতির উচ্চ ঝুঁকি রয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে যে এই দুর্যোগ একটি বিস্তৃত এলাকাকে প্রভাবিত করতে পারে।
এছাড়াও, আরও বেশ কয়েকটি আফটারশকের খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর আতঙ্কিত হয়ে বাসিন্দারা রাস্তায় নেমে আসে। এদিকে, ইউএসজিএস আশঙ্কা প্রকাশ করেছে যে মৃতের সংখ্যা ১০,০০০ থেকে ১,০০,০০০-এর মধ্যে হতে পারে। এদিকে, কারাকাসের আলতামিরা এলাকায় বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির কারণে কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।