আসামের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ হলো
ভারতের আসামে ভয়াবহ বন্যায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। এর ফলে, এই মরসুমের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ হয়েছে। ভারতের এই উত্তর-পূর্বাঞ্চলের ১৬টি জেলার ৮ লক্ষেরও বেশি মানুষ জলমগ্ন। গতকাল বুধবার (২২ জুলাই) রাজ্যের নাগাল্যান্ড সীমান্তবর্তী তিনটি জেলায় আবারও বন্যা দেখা দিয়েছে।
একটানা বৃষ্টিতে মাইলের পর মাইল এলাকা জলমগ্ন। রাস্তাঘাট ও ঘরবাড়ি ডুবে গেছে। শুধু শিবসাগর জেলাতেই দুই শিশুসহ অন্তত ২০ জন জলে ডুবে মারা গেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে যে আসামের ক্ষতিগ্রস্তদের এককালীন ৪ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে।
অরুণাচল ও নাগাল্যান্ডে অবিরাম বৃষ্টির কারণে অপ্রত্যাশিত ভূমিধস ঘটেছে। বেশ কয়েকটি নদী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

