আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননের শহরগুলো থেকে ইসরায়েলি বাহিনী এখনো সরে যায়নি

দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর থেকে ইসরায়েলি বাহিনীর সরে যাওয়া এবং লেবাননের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার খবরে অসন্তোষ ও বিভ্রান্তি দেখা দিয়েছে। গতকাল সোমবার (২০ জুলাই) লেবাননের সেনাবাহিনী দাবি করে যে তারা তাদের দখল করা ও নিয়ন্ত্রণাধীন এলাকাগুলো পুনরুদ্ধার করেছে, কিন্তু লেবাননের ফ্রন শহরের মেয়র হাসান বাজ্জি এই দাবি অস্বীকার করেছেন।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়র হাসান বাজ্জি বলেন, লেবাননের সেনাবাহিনী এখনো জাওতার আল-গারবিয়া শহরে সেনা মোতায়েন শুরু করেনি, কারণ ইসরায়েলি বাহিনী এখনো শহরটির উপকণ্ঠ বা সীমান্ত এলাকা থেকে পুরোপুরি সরে যায়নি। তিনি আরও বলেন, এগুলো শুধু কথার কথা। ফ্রন শহরে কোনো নতুন অগ্রগতি বা প্রকৃত পরিবর্তন হয়নি; পরিস্থিতি আগের মতোই রয়েছে।
তবে, আঞ্চলিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের লক্ষ্যে ইসরায়েলের দখলে থাকা দক্ষিণ লেবাননের শহরগুলো ফিরিয়ে আনার উদ্দেশ্যে সোমবার আনুষ্ঠানিকভাবে পাইলট জোন অপারেশন শুরু হয়েছে।